২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন ধরার কিছুক্ষণের মধ্যেই নিভিয়ে ফেলেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2013, 05:44 AM

Updated : 23 Aug 2022, 10:49 AM

বুধবার সকালে নরসিংহপুরে ব্যান্দো ডিজাইন লিমিটেডে এ অগ্নিকাণ্ড হয়।

এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০/১২ জন আহত হন। তাদের মধ্যে ৪/৫ জনকে স্থানীয় বেরন এলাকায় মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে কারখানার স্টোররুমে আগুন ধরে।

তবে ইপিজেড ফায়ার সার্ভিস আসার আগে ১০/১৫ মিনিটের মধ্যে কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে।

এরপর কারখানায় একদিনের জন্য ছুটি দেয়া হয়।

কীভাবে আগুন ধরেছে তা তিনি জানাতে পারেনি।

এটি একটি নাশকতা কিনা তদন্ত করে দেখা হচ্ছে, বলেন এই পুলিশ কর্মকর্তা।