২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 10:48 AM

মঙ্গলবার বিকালে শিবিরের মিছিল থেকে এক ছাত্রলীগ নেতার ‍ওপর হামলার পর এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।

শাহরাস্তি থানার ওসি দিলদার আজম বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ছাত্রশিবির মিছিলটি বের করে।

মধ্য ঠাকুরগাঁও এলাকায় তারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিনকে ধাওয়া ও মারধর করে।

খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে শিবিরকর্মীদের ধাওয়া করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে জানান ওসি।

এ সময় বাচ্চু (২২) নামের এক শিবিরকর্মীকে আটক করে পুলিশ।