বাগেরহাটে ঝড়ে সড়ক বন্ধ, বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
বাগেরহাটের কচুয়ায় ঝড়ে গাছপালা পড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় বজ্রপাতে এক বৃদ্ধ মারা গেছেন।
সোমবার বিকেলে কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান হাওলাদার (৬০) উত্তর গোপালপুর গ্রামের মৃত মোবারক হাওলাদারের ছেলে।
কচুয়া থানার ওসি জি. জি. বিশ্বাস জানান, বিকেল সাড়ে তিনটায় এ ঝড় হয়। প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় বাগেরহাট-খুলনা সড়কে রাস্তার উপর গাছ উপড়ে পড়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
এর ফলে ওই সড়কে যানজট সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ বিভাগ গাছ কেটে সরিয়ে নিলে পৌনে ছয়টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান ওসি।
তিনি আরো জানান, ঝড়ের সময় সুলতান হাওলাদার বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বাড়ির পাশের মাঠে যান।
অনেক পরেও তিনি বাড়ি ফিরে না আসায় লোকজন তোকে মাঠে খুঁজতে যায়। মাঠে সুলতানের ঝলসানো দেহ পড়ে ছিল।
