২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শিশু ধর্ষণের শিকার

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 01:33 PM

Updated : 23 Aug 2022, 10:48 AM

সোমবার দুপুরে উপজেলার ভাষানচর ইউনিয়নের মধ্যবাবুরচর গ্রামে চার বছরের ওই শিশুটি ধর্ষিত হয়।

তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা জানান, দুপুরে হঠাৎ তার মেয়েকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি তিল ক্ষেত থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে তিনি অভিযুক্তের নাম জানাতে পারেননি।

ফরিদপুর মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিক উল্লাহ জানান, হাসপাতালের গাইনি বিভাগে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে । 

সদরপুর থানার ওসি মোহম্মদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।