চাঁদপুরে শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণ
চাঁদপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে শিশুদের সাঁতার প্রশিক্ষণ।
সম্প্রতি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বৃদ্ধি ও জাতীয় পর্যায়ে সাঁতারে অংশগ্রহণের লক্ষ্যে এই প্রশিক্ষণ শুরু করেছে চাঁদপুর সাঁতার পরিষদ।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সংগঠনটি এ প্রশিক্ষণ আয়োজনের কথা জানায়।
সোমবার সকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে অরুণ নন্দী সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ।
চাঁদপুর সাঁতার পরিষদের সভাপতি কাজী শাহাদাত ও সাধারণ সম্পাদক বাদল মজুমদার জানান, চাঁদপুরের প্রবীণ সাঁতারুদের নিয়ে অবিরাম সাঁতার প্রদর্শনীর মাধ্যমে শিশুদের এই সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রবীণ সাঁতারুদের তত্ত্বাবধানে প্রতিদিন বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ দেয়া হবে।
