২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আরো ৪টি মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরে ভাসমান মিয়ানমারের আরো চারজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 09:45 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

শনিবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন উপকূল এলাকায় এসব লাশ ভেসে ওঠে।

এই নিয়ে ঘূর্ণিঝড় মহাসেনের পর এ এলাকায় ৩৬ মিয়ানমার নাগরিকের মৃতদেহ পাওয়া গেল।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই বাবুল আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টায় দুটি শিশু এবং দুজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।