২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির শিবির সভাপতি আটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা থেকে ইসলামী ছাত্রশিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 07:54 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

পুলিশ জানায়, শনিবার সকালে উপজেলার কলাবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ মিনহাজ ও পানছড়ি উপজেলা সভাপতি বেলাল হোসেন রয়েছেন বলে জানান পানছড়ি থানার ওসি মো. আলমগীর হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পার্বত্য এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করতে মিনহাজ তার সঙ্গীদের নিয়ে গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে আমরা কলাবাগানে অভিযান চালাই।”

আটক ১৭ নেতাকর্মীকে রোববার আদালতে নেয়ার কথা রয়েছে।