রাজধানীতে তিন ডাকাত গ্রেপ্তার
রাজধানীতে মগবাজার থেকে ডাকাতি শেষে পালানোর সময় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মহাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার।
আটককৃতরা হলেন- মো. সোহেল (২০), মো. ফখরুল আলম (৩৬) ও মো. সোহাগ ১৯)।
এ সময় তাদের কাছে খেকে ছিনতাই হওয়া ১৫ বাস্তা চিনিসহ একটি ট্রাক, ছিনতাই কাজে ব্যবহৃত একটি গাড়ি, ৩২ হাজার টাকা ও একটি ওয়াকিটকি পাওয়া যায়।
উপ-কমিশনার মারুফ বলেন, একটি মাইক্রোবাস নিয়ে মগবাজার ও রমনা এলাকায় তারা ডাকাতি শুরু করে।
“মগবাজার মোড়ে অনুদ্বীপে ডাকাতি করার সময় এই ডাকাতদলকে ধাওয়া করে মহাখালীতে এসে তিন জনকে অাটক করতে সক্ষম হয় পুলিশ। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।”
রমনা থানার ওসি শাহ আলম বলেন, এর আগে গত বৃহস্পতিবার মালিবাগে সোহাগ কাউন্টারে ডাকাতি করে এই ডাকাত দল। এ সময় তারা টাকা-পয়সা ছাড়াও সোহাগ কাউন্টারের ওয়াকিটকি নিয়ে যায়।
ওসি আরো জানান, এই দলটিই শুক্রবার রাতে রাজধানীর অনেক স্থানে ডাকাতি করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
