কক্সবাজারে স্কুলছাত্রকে গুলি করে হত্যা
কক্সবাজার শহরে সন্ত্রাসীদের গুলিতে এক স্কুলছাত্র মারা গেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শহরের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জসীম উদ্দিন (১৯) এবার কক্সবাজার ভোকেশনাল স্কুল থেকে এসএসসি সমমানের পরীক্ষায় পাশ করেন। সে ওই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
নিহতদের ভাই শফিকুল ইসলাম অভিযোগ করেন, এলাকার রফিকের নেতৃত্বে ৮/১০ যুবক বাড়ির পাশে জসীমকে ৭-৮ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
দ্রুত জসীমকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২ বছর আগে তার আরেক ভাই আলাউদ্দিনকেও হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য রফিক হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
