২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড় শেষে কাজে চট্টগ্রাম ইপিজেড

ঘূর্ণিঝড়ের বিপদ কেটে যাওয়ার পর খুলেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) বিভিন্ন কারখানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 02:04 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় সিইপিজেডের মহাব্যবস্থাপক আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টা থেকে ছুটি প্রত্যাহার করা হয়েছে।

কয়েকটি কারখানায় রাতের পালায় কাজও চলছে বলে জানান তিনি।

একইসাথে কর্ণফুলী ইপিজেডেও ছুটি প্রত্যাহার হয়েছে বলে জানিয়েছেন মহাব্যবস্থাপক আহসান কবীর।

ঘূর্ণিঝড় আঘাত হানার আগে বুধবার দুপুর থেকে উভয় ইপিজেডে ছুটি ঘোষণা করা হয়েছিলো।