২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

টঙ্গীতে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 11:26 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বৃহস্পতিবার দুপুরে খৈরতুল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে স্বপ্না বেগমের (৩২) লাশ উদ্ধার করা হয়।

স্বপ্নার বাড়ি শেরপুরের ঝিনাইগাতি থানার শৈলদী গ্রামের জাহেদ আলীর স্ত্রী। জাহেদ গাজীপুরা এলাকায় রিকশা চালান।

টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. শাহীন জানান, লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল। রাতে কোন এক সময় শ্বাসরোধে স্বপ্নাকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।