২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত

রংপুর নগরীর দমদমা সেতুর কাছে বাসে ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 11:00 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনায় নগরীর রবার্টসনগঞ্জ এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও মৃত আজগার আলীর ছেলে জুলফিকার আলী ভূট্টো (৪৩) নিহত হন।

কোতয়ারী থানার ওসি শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুলফিকার ও রাজ্জাক মিঠাপুকুর উপজেলা থেকে ব্যবসার কাজ শেষে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। দমদমা সেতুর কাছে পৌঁছলে বগুড়া থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাসটিকে আটক করলেও চালক ও তার সহকারি পালিয়ে গেছে।

এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে বলেও ওসি জানান।