কোম্পানীগঞ্জে ডাকাতের গুলিতে নিহত ১ জন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতের গুলিতে একব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
আহতরা হলেন আজিজুল হক (৫৫), মোহন (১৮), বেলায়েত হোসেন(১৮)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাতে ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কুয়েত প্রবাসী নুর আলমের ঘরের গ্রিল কেটে একদল ডাকাত ঢোকে।
খবর পেয়ে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতদের গুলিতে গুরুতর আহত কাশেমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অন্যরা।
