ট্রেন থেকে নামতে গিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু
জামালপুর সদর উপজেলায় চলন্ত ট্রেন থেকে নামার সময় এক তৈরি পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে নান্দিনা রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন (২০) ঘোড়াধাপ ইউনিয়নের চিথলিয়া গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে। তিনি ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরি করতেন।
জামালপুর জিআরপি থানার ওসি ওসমান গনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার রাতে আন্ত:নগর যমুনা একপ্রেক্স ট্রেনে আরিফ ঢাকা থেকে বাড়ি ফিরছিল।
ট্রেনটি কিছুটা ধীর গতিতে নান্দিনা রেল স্টেশন অতিক্রম করার সময় গার্মেন্টস কর্মী আরিফ হোসেন নান্দিনা রেল স্টেশনের প্লাটফর্মে লাফ দিয়ে নামার চেষ্টা করেন।
কিন্তু লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
