২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মহাসেনের সম্ভাব্য আঘাতের আশঙ্কায় সতর্কতা হিসেবে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 10:09 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বুধবার দুপুর ২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইমরান খান।

তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।”

ফেরি বন্ধ থাকায় হরিণা ফেরিঘাটে ৩০টি ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন আটকা পড়েছে। এছাড়া শরীয়তপুর অংশে কিছু যানবাহন আটকা পড়েছে বলেও জানান ফেরিঘাটের এই কর্মকর্তা।

এই রুটে বর্তমানে ‘কস্তুরী’, ‘করবী’ ও ‘কিশোরী’ নামের তিনটি ফেরি চলাচল করে।