২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রাক চাপায় শ্রমিক নিহত

বরিশালের উজিরপুরে ট্রাক চাপায় সাইকেলআরোহী এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 03:53 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের মোড়াকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত মো. কালাম বেপারী (১৮) উজিরপুরের রমজানকাঠি গ্রামের আইয়ুব আলী বেপারীর ছেলে, ‍তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মহাসড়ক থানার এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালাম সাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ব্রাক্ষণদিয়া থেকে গৌরনদীগামী একটি ট্রাক পেছনে এসে হর্ন দিলে কালাম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেনেএবং ওই ট্রাকের নিচেই চাপা পড়েন।

গুরুতর আহত অবস্থায় গৌরনদীর আশুকাঠি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।