২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে গণজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল

জামালপুরে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 11:40 AM

Updated : 25 Apr 2022, 06:44 PM

মঙ্গলবার দুপুরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সংগঠক আসারারুল হক মাহমুদ রুমী, প্রবীর সাহা, হোসাইন আহম্মেদ তফাচ্ছর ও জেলা উদীচীর প্রচার সম্পাদক সৈয়দ তানভীর আহম্মেদ।

এ সময় বক্তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান।