২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 05:41 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী স্টেশন মাস্টার মো. মঈনুল হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কনটেইনারবাহী ট্রেনটির একটি ক্যারেজ সকাল ৮টার দিকে কসবা ও মন্দবাগের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ক্যারেজটি সরিয়ে নেয়ার পর বেলা ১১টার দিকে আবার ট্রেন চালাচল শুরু হয়। তিন ঘণ্টা লাইন বন্ধ থাকায় ঢাকাগামী একটি ট্রেনের যাত্রা বিলম্বিত হয় বলে সহকারী স্টেশন মাস্টার জানান।

এ দুর্ঘটনায় কেউ আহত হননি। ট্রেন লাইনচ্যুত হওয়ার কোনো কারণও জানাতে পারেননি রেল কর্মকর্তারা।