চাঁদপুরে জামায়াত নেতা গ্রেপ্তার
চাঁদপুর জেলা জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় শহরের নতুন বাজার এলাকা থেকে জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুর রহিম পাটওয়ারীকে (৫০)
গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, জামায়াত নেতা আব্দুর রহিমের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরো বলেন, মঙ্গলবার জামায়াতের ডাকা হরতালে নাশকতা রোধে শহরে পুলিশি অভিযান অব্যাহত আছে।
শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
