২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটেও ছুটি বাতিল

বাগেরহাটে ঘূর্ণিঝড় মহাসেন মোকাবেলায় সকল সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 12:42 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাটের জেলা প্রশাসক মুহা. শুকুর আলীর সভাপতিত্বে জেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এ তথ্য জানানো হয়।

সভা শেষে জেলা প্রশাসক মুহা. শুকুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানার আগেই যেন সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া যায় তার জন্য ২০১টি সাইক্লোন শেল্টার সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় শুকনা খাবার, পানি,  জিআর চাল, ক্যাশ,  মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।

সেইসঙ্গে জেলার সকল সমুদ্রগামী মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।

জরুরি সভায় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুল হক খান,  পুলিশ সুপার নিজাম উদ্দিন মোল্লা,  বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার নিজামুল হক জানান, বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিভিন্ন নদী খালে অবস্থান নেয়া সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।