বরিশালে মহাসেন মোকাবেলায় ছুটি বাতিল
বরিশালে ঘূর্ণিঝড় মহাসেন মোকাবেলায় জেলার সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত সকল প্রতিষ্ঠানের ছুটি বাতিল করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভায় ছুটি বাতিল করার বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসক মো. শহিদুল আলম।
সেইসঙ্গে পরিস্থিতি মোকাবেলায় ৪টি কমিটি গঠন করা হয়েছে সভায়।
জেলা প্রশাসক মো. শহীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সভা করে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সকল সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিদের কর্মস্থলের কাছাকাছি থাকার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলার ১০ উপজেলার চেয়ারম্যান ও নিবার্হী কর্মকর্তাদের সাবির্ক প্রস্তুতি নেওয়ার নিদের্শ দেয়া হয়েছে।
পযার্প্ত স্বেচ্ছাসেবক, মেডিকেল টিম, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার জন্য সব বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।
ঝড়ের গতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার জন্য উপজেলা, পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানে এবং সদস্যরা কাজ করবেন।
