সিলেটে ১৯ জামায়াত-শিবিরকর্মী কারাগারে
সিলেটের বিশ্বনাথ থানার দুটি মামলায় জামায়াত ও শিবিরের ১৯ কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবুল কাশেম এ আদেশ দেন।
গত ২০ মার্চ হরতাল চলাকালে বিশ্বনাথের কারিকোনা এলাকায় পুলিশের উপর হামলা, পুলিশের কাজে বাধা, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও নাশকতার চেষ্টার অভিযোগে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১৮০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করে পুলিশ।
সিলেটের সহকারী পাবলিক প্রসিকিউটর মাফুজুর রহমান বলেন, এ দুই মামলার ১৯ আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নাকচ করে।
