২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে গ্রীষ্মের ছুটি বৃহস্পতিবার শুরু

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি বৃহস্পতিবার শুরু হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 10:01 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

তবে, ছুটি চলাকালে আবাসিক হলগুলো খোলা থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) ছুটি শুরু হবে। ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

সাম্প্রতিক সময়ে সহিংসতার কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা পিছিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের মঙ্গলের কথা বিবেচনা করে এবার আমরা গ্রীষ্মকালীন ছুটি সাতদিন কমানো হয়েছে বলেও তিনি জানান।

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৬মে থেকে ৩০মে পর্যন্ত ছুটি থাকলেও তা কমিয়ে ২৪ মে পর্যন্ত করা হয়েছে। ২৫মে থেকে ক্লাস, পরীক্ষা ও স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।