২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 02:57 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

শনিবার রাতে মুকসুদপুরের শ্রীনিবাসকাঠী গ্রামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে গৃহবধূ নূরজাহান বেগমের লাশ উদ্দার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নূরজাহানের স্বামী আবু বক্কর শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শ্যামলাল নাথ বলেন, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে ঝগড়াঝাটির এক পর্যায়ে আবু বক্করের মারপিটে মারা যান নূর জাহান।’

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়।