সিটি নির্বাচনে জাগরণ মঞ্চের সংগঠক প্রার্থী
যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত বরিশালের জাগরণ মঞ্চ-’৭১ এর তিন সংগঠক সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন।
স্লোগান দিয়ে নগরবাসীর কাছে পরিচিত হয়ে ওঠা নিগার সুলতানা হনুফা, মারিফ আহম্মেদ বাপ্পি ও কর্মী এস এম জাকির হোসেন রোববার কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জাগরণ মঞ্চ-’৭১ এর সংগঠক মিথুন সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, হনুফা ২নং ওয়ার্ডে, বাপ্পি করছেন ২৭ নং ওয়ার্ডে ও জাকির হোসেন ২০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
