জঙ্গল থেকে নবজাতক উদ্ধার
বরিশাল নগরীর কাশীপুরে এক নবজাতককে পেয়েছে পুলিশ।
শনিবার সকালে কাশীপুর এলাকার বিভাগীয় কমিশনার কাযার্লয়ের পাশের জঙ্গল থেকে জীবিত ছেলে শিশুটিকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শিশুটি এখন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মহানগরীর বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে একজন মহিলা জঙ্গলে কচুর লতি তুলতে গিয়ে শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে জানায়।
এরপর পুলিশ সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শিশুটি সুস্থ রয়েছে। তবে তার মায়ের সন্ধান পাওয়া যায়নি। ন
নবজাতকটি ভোররাতে জন্মগ্রহণ করেছে এবং এরপর তাকে জঙ্গলে ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।
