২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুনমিংয়ে কনসাল অফিস খুলছে বাংলাদেশ

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে কনসাল অফিস চালু করছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 05:21 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ইতোমধ্যে কুনমিংয়ে কার্যক্রম শুরু করেছেন।

“শিগগিরই আনুষ্ঠানিকভাবে কনসাল অফিস উদ্বোধন করা হবে।”

কুনমিং শহরটি সড়ক, রেল ও বিমান পথের মধ্য দিয়ে দক্ষিণপূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া ও পশ্চিম এশিয়ার দেশগুলোকে চীনের সঙ্গে যোগাযোগের দ্বার খুলে দিয়েছে।

যোগাযোগের জন্য ‘গুরুত্বপূর্ণ’ এই ইউনান প্রদেশে কূটনৈতিক মিশন চালু করা মন্ত্রণালয়ের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ডের তালিকায় ছিল বলে জানান পররাষ্ট্র সচিব।