২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মা-মেয়ে খুন

ময়মনসিংহের গফরগাও উপজেলায় মা ও তার শিশুকন্যাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 09:02 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বুধবার গভীর রাতে নিহত হন আঠারদানা গ্রামের কৃষক ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম এবং তাদের দুমাস বয়সী মেয়ে।

স্থানীয়রা জানান, দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ইব্রাহিমের পরিবারে কলহ চলছিল। এর জের ধরেই হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

গফরগাও থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে মমতাজ ও তার দুই মাস বয়সী শিশু কন্যার গলা কাটা লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেখে মমতাজের শ্বশুর পালিয়ে যায়।

পুলিশ মমতাজের শ্বশুরবাড়িতে গিয়ে কাউকে খুঁজে পায়নি বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুইটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।