২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চার বাড়িতে ডাকাতি

সিলেট সদরে বুধবার রাতে দুই গ্রামের চারটি বাড়িতে ডাকাতি হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 08:48 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

এ সময় ডাকাতদের হামলায় ছয়জন আহত হয়েছেন।

খাদিমনগর ইউনিয়নের ধাফনাটিলা ও মহালদিক গ্রামে ডাকাতিগুলো হয় বলে জানিয়েছেন সিলেট বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল।

এলাকবাসীর বরাত দিয়ে তিনি বলেন, খাদিমনগর ইউনিয়নের ধাফনাটিলা গ্রামের আফতাব মিয়া ও আবদুস সোবহান এবং মহালদিক গ্রামের ইউনূছ আলী ও ফজলুল করিমের বাড়িতে একই ডাকাতদল হানা দেয়।

রাত ৩টার দিকে দুই প্রতিবেশী আফতাব ও সোবহানের বাড়িতে প্রথম ঢোকে। এরপর একই দল মহালদিক গ্রামের ইউনূছ ও ফজলুলের বাড়িতে ঢোকে।  

চার বাড়ি থেকে ডাকাতরা নগদ প্রায় ৪০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মালামালসহ ৩টি মোবাইল ফোন সেট লুট করে।

এ সময় তারা ওই চার পরিবারের সদস্যদের মারধর করে।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি খায়রুল আরো বলেন, জড়িতদের ধরতে পুলিশী অভিযান চলছে।