চাঁদপুরে হরতালে সড়ক অবরোধ, আটক ১২
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে চাঁদপুরের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থনকারীরা।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর সাংবাদিকদের জানান, পিকেটিংয়ের সময় পুলিশ বিএনপি ও জামায়াতের ১২ কর্মীকে আটক করেছে।
এছাড়া সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে পিকেটাররা দু’টি অটোরিকশা ভাংচুর করে বলে পুলিশ অভিযোগ করেছে।
এদিকে হরতালের সমর্থনে জেলা বিএনপি শহরে মিছিল করে। এছাড়া সহযোগী সংগঠনগুলো হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল বের করে।
