২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের আগে ভিডিও কনফারেন্স করে দিনাজপুরের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 05:40 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

গণভবন থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী দিনাজপুর জিলা স্কুলের অডিটরিয়ামে জড়ো হওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এর আগে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।

ভিডিও কনফারেন্সে দিনাজপুরের স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহীন আক্তার, ওই স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. আশিকুজ্জামান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সৈয়দা আজবিনা নুসরাত, নুরজাহান কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আজমিন আক্তার আঁখির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।