২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপদসীমার উপরে খোয়াই নদীর পানি

মে ০৯ – হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 05:40 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বৃহস্পতিবার সকাল ৯টায় খোয়াই নদীর পানি বিপদসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের ত্রিপুরায় অতি বৃষ্টির কারণেই খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ কারণে হবিগঞ্জ শহর, লাখাই উপজেলার বুল্লা ও বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকার নদীর বাঁধে ভাঙ্গনের আশঙ্কা রয়েছে।

পাউবো বুধবার মধ্যরাত থেকেই মাইকিং করে এলাকার লোকজনকে সতর্ক করেছে।