মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ‘জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দরিদ্র্য নারী জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, প্রশিক্ষণ কার্ক্রম, নারী উদ্যোক্তা উন্নয়ন কার্ক্রম, নীতি ও আইন প্রণয়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্ক্রম, অবকাঠামোগত উন্নয়ন, কার্মজীবী মহিলা হোস্টেল ও ডে-কেয়ার সেন্টার ও নারী-শিশু স্বাস্থ্য সুরক্ষা হাসপাতাল প্রতিষ্ঠা, শিশু একাডেমির কার্ক্রম এবং বিভিন্ন দিবস ও সপ্তাহ উদযাপনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সরকারের নিজেস্ব অর্থায়নে ৪৮৬ উপজেলায় সাড়ে সাত লাখ উপকারভোগী মহিলাকে ৩০ কেজি খাদ্য সহায়তার পাশাপাশি সমাজিক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সেবা দেওয়া হচ্ছে বলেও প্রধানমন্ত্রীকে জানানো হয়।
বৈঠকে, নারী উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বস্তিবাসীদের উন্নয়নে বিশেষ দৃষ্টি দেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেন।
জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।
একই পরিবারের একই ব্যক্তি সরকারের পক্ষ থেকে দেওয়া একাধিক ভাতা যেন না পায়- সেদিকে নজর রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
প্রানমন্ত্রী মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
