২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যু হারিয়ে দিল গার্মেন্ট শ্রমিক পারভীনকে

সাভারে রানা প্লাজা ধসে কোমর থেকে নিচের অংশ থেতলে গিয়েছিল সুইং অপারেটর পারভীন আক্তারের। মৃত্যুর সঙ্গে ১৪ দিন লড়ে তাকে হার মানতে হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হারা যান তিনি। পরভীনের (২২) বাড়ি তার বাড়ি নোয়াখালীল মাইজদীতে।

রানা প্লাজার নিউ ওয়েভ বটমস নামের পোশাক কারখানায় তিনি কাজ করতেন।

ঢাকার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর বলেন, ভবন ধসের ঘটনায় এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় জন মারা গেছেন।

পরভীনের স্বামী জুয়েল জানান, সাভারে ভবন ধসের ঘটনায় তার কোমর থেকে নিচের দিকে থেতলে গিয়েছিল। ২৪ এপ্রিল ভবন ধসের পরপরই তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পরে ২৬ এপ্রিল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে।

ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল, সাভারের সবুজবাগে একটি ভাড়া বাসায় তারা থাকতেন।

পারভীনের লাশ তার স্বজনদের কাছে দেয়ার প্রক্রিয়া চলছে।