বান্দরবানে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলায় পুনর্বাসন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ সময় আরো ছয়জন আহত হয়।
নিহত দংথিয়ান লিং বম (৩৩) রুমা উপজেলার জুবোরুং পাড়ার বাসিন্দা।
রোয়াংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, বান্দরবান থেকে রোয়াংছড়ি যাওয়ার পথে বাসটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই দংথিয়ান লিং বম মারা যান বলে জানান ওসি।
এ দুর্ঘটনায় আহত ছয় জনকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক অংশৈ প্রু।
