২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার  

 ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 05:40 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

ঢাকা-বরিশাল মহাসড়কে চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী মাঠে মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশটি পাওয়া যায়।

ভাঙ্গা থানার ওসি দাদন ফকির বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সালোয়ার ও কামিজ পরা মেয়েটির দুই পা বাঁধা ছিল। তার মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন এবং নাক দিয়ে রক্ত পড়ার দাগ রয়েছে।

তিনি বলেন, লাশ ফরিদপুর মেডিকেবল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।