২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় মহাসড়ক অবরোধ, গুলিবিদ্ধ ১

ঢাকায় হেফাজতকর্মীদের উপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ করার সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সোমবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের তেলিপুকুরে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে কিছু কর্মী। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় আতিকুর রহমান টগর (২২) নামে একজন গুলিবিদ্ধ হয়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে কোন গুলি ছোঁড়া হয়নি বলে দাবি করেছেন ছিলিমপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মীর রায়হান।

টগরকে নিজ নিজ সংগঠনের কর্মী বলে দাবি করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ইসলামী ছাত্র শিবির।