কক্সবাজারে বজ্রপাতে নিহত ৩
কক্সবাজারে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় মহেশখালী উপজেলায় দুজন এবং কুতুবদিয়ায় একজন মারা যান।
মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- ধলঘাটা ইউনিয়নের সালেহ আহমদের ছেলে মোহাম্মদ বাবুল (৩৮) এবং জগির আহমদের ছেলে আজিজুল হক (৩২)।
কুতুবদিয়া হাসপাতালের চিকিৎসক আবুল বশর বজ্রপাতে এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহত নুরুল ইসলাম (৩০) দক্ষিণ ধুরুং ইউনিয়নের মুছার পাড়ার নুরুল হুদার ছেলে ।
