২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির নতুন কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ

প্রায় আড়াই মাস পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 09:27 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ দায়িত্ব বুঝে নেন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ সায়েন উদ্দিন আহমেদকে নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী চার বছরের জন্য অধ্যাপক সায়েন উদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে।

যোগদানের সময় উপ-উপাচার্য, রেজিস্ট্রার, হিসাব পরিচালক, প্রক্টর, ছাত্রউপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, অফিস প্রধানরাসহ বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত ২৫ ফেব্রুয়ারিতে সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রহমানের মেয়াদ শেষ হয়। গত ২০ মার্চ নতুন উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন ও উপ-উপচার্য অধ্যাপক সারওয়ার জাহান সজল নিয়োগ পান।