২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার দুইদিন পর ভোলা শহর থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 09:07 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সোমবার সকালে ভোলা খালের বাবুল মোল্লা ব্রিজের নিচে হাসনাইন কবিরের (২০) লাশ পাওয়া যায়।

হাসনাইন পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার হুমায়ুন কবির মোল্লার ছেলে। তিনি ভোলা সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনরা দাবি করছেন।

ভোলা থানার ওসি বেলায়েত হোসেন বলেন, শহরের ভোলা খালে বাবুল মোল্লা ব্রিজের নিচে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি জানান, লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শনিবার রাতে নিখোঁজ হয় হাসনাইন। এ ঘটনায় রোববার ভোলা থানায় একটি সাধারণ ডায়রি করে তার পরিবার।