ঝিনাইদহে ৩ হাজার বোতল ফেনসিডিল আটক
ঝিনাইদহের লাউদিয়া থেকে প্রায় তিন হাজার বোতল ফেনসিডিল বোঝাই প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, পুলিশ ঝিনাইদহ শহরের প্রবেশ মুখে প্রাইভেটকারটিকে থামার সংকেত দিলেও সেটি এগিয়ে যায়। পুলিশ ধাওয়া দিলে সামনে গিয়ে গাড়িটির চাকা ফেটে প্রাইভেটকারটি থেমে যায়। পরে ওই গাড়ি থেকে প্রায় তিন হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় গাড়ি থেকে শাহিনুর রহমান এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার পোড়হুদা গ্রামে।
