চট্টগ্রামে হেফাজতবিরোধী সমাবেশ করবে নারীরা
হেফাজতের নারী বিদ্বেষী দাবিসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের অপচেষ্টা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার নারী সমাবেশ করবে চট্টগ্রামের নারীরা।
সমাবেশ সফল করতে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল করেন নারীরা। মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে আন্দরকিল্ল¬া হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, দেশের জনসংখ্যা অর্ধেকই যেখানে নারী। সেখানে হেফাজাতে ইসলামের ১৩ দফা দাবির অন্যতম উদ্দেশ্য হচ্ছে নারী সমাজকে ঘরে বন্দি করে দেশের অগ্রযাত্রা ঠেকানো।
এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী নূরজাহান খান, সম্মিলিত নারী সমাজের সদস্য সচিব হাসিনা মহিউদ্দিন, মহিলা সমিতির পরিচালক লায়লা কবির, রেখা চৌধুরী, চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান খালেদা আক্তারসহ বিভিন্ন পেশা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নারীরা।
