ইছামতি নদীতে ডুবে মাঝির মৃত্যু
যশোরের বেনাপোলে সীমান্তবর্তী ইছামতি নদীতে ডুবে এক মাঝি মারা গেছেন।
বৃহস্পতিবার পোর্ট থানার পুটখালী সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলি (৪৫) পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
খুলনা ২৩ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের হাবিলদার কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইদ্রিস সকালে গোসল করতে ইছামতি নদীতে নেমে নিখোঁজ হন।
দুপুরে তার লাশ নদীতে ভেসে উঠলে আত্মীয়স্বজনরা তা বাড়ি নিয়ে যায়।
