খুটি স্থাপন করতে গিয়ে শর্টসার্কিটে ২ শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের খুটি স্থাপন করতে গিয়ে শর্টসার্কিটে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো পাঁচ শ্রমিক আহত হয়।
নিহতরা হলেন- গাইবান্দার সাঘাটা উপজেলার বাদশা মিয়ার ছেলে হারুন হোসেন (২২) ও সান্তাহারের ওয়াজেদ আলী (৪০)।
নিহতের হারুনের ভাই এনামুল হক জানান, খুটি স্থাপনের সময় তারের সঙ্গে লেগে তা বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় সাত শ্রমিক আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে হারুন ও ওয়াজেদ মারা যান।
আহত গাইবান্ধা সদরের গোইনবাড়ি এলাকার মধু আলমের ছেলে নুর আলম (২২), একই এলাকার জেলাল হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৩), তারা মিয়ার ছেলে রতন (১৮), শহিদুল ইসলাম (৪২) ও শফিকুল ইসলামকে (৩৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুটি স্থাপন কাজ শুরুর আগেই পল্লী বিদ্যুত অফিসে লিখিত আবেদন করে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্ত কর্তৃপক্ষ সংযোগে বন্ধ করেননি বলে অভিযোগ করেন ফোরম্যান জয়নাল হোসেন।
তবে অভিযোগ অস্বীকার করে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক তুষার কান্তি দেবনাথ বলেন, “বিদ্যুৎ বন্ধের জন্য শ্রমিকরা অফিসে কোন আবেদন করেনি।
