২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দেয়ালে ফাটল, গার্মেন্ট ছুটি

ভবনের দেয়ালে ফাটল দেখে শ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুরের সফিপুরে একটি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 04:46 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুরে নিট এশিয়া পোশাক কারখানার দ্বিতীয় তলার দেয়ালে এই ফাটল দেখা যায়।

কারখানার ব্যবস্থাপক মো. ইরফানুর রহমান তুষার জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় এসে তলা ভবনের দোতলার পশ্চিম পাশের দেয়ালে ফাটল দেখতে পেয়ে কাজ না করে বিক্ষোভ শুরু করে। ফলে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

প্রকৌশলী ও বিজিএমইএ কর্তৃপক্ষকে দেখিয়ে ফাটল মেরামতের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।