২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএমএমইউতে অগ্নিকাণ্ড

দেশের একমাত্র চিকিৎসা বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে বুধবার অগ্নিকাণ্ড হলেও এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বুধবার সন্ধ্যায় ‘বি’ ব্লকের পাশের ভবনের চতুর্থ তলায় এই আগুন লাগার খবর পেয়েই অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা সেখানে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের শিখা দেখা না দেখা গেলেও একটি কক্ষ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

অগ্নিনির্বাপক বাহিনীর উপপরিচালক আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুন লাগে। কিছু সময়ের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়।

বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

যে ভবনটিতে আগুন লেগেছে, তা গবেষণাগার। এতে কোনো রোগী থাকে না।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শর্ট সার্কিট থেকে আগুন সেখানে থাকা তুলার মধ্যে ধরে যায়।

তবে দ্রুত নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।