বগুড়ায় অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
বগুড়ার শিবগঞ্জ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে মহাস্থানগড়ের করতোয়া নদীর সেতুর পাশে কলা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম সাংবাদিকদের জানান, ওই তরুণীর বয়স আনুমানিক ২৫। তাকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
