২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর স্বেচ্ছাসেবক দলের কমিটি  বিলুপ্ত

এক যুগেও পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারায় সংগঠনের গাজীপুর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 04:40 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল আলম  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ বছর আগে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এক যুগ পার হলেও তারা পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি। এতে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এ কারণে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নেয়।