২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সিলেট বিভাগের ৩৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার দুপুরে সিলেটের একটি হোটেলে এ সংবর্ধনার আয়োজন করে জনতা ব্যাংক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়েছে।

এসময় অনেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সরকার নির্ধারিত ভাতা পাচ্ছেননা-এ অভিযোগ করা হলে অর্থমন্ত্রী বলেন, “এটা হওয়ার কথা নয়, মুক্তিযোদ্ধাদের ভাতা হয়তো তসরুফ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।’’

সামনে একটি ‘কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা ও গর্জে উঠার সময়’ এসেছে মন্তব্য করে মুহিত আরো বলেন, জনগণকেই গর্জে উঠে ‘সন্ত্রাস-নৈরাজ্য’ মোকাবেলা করতে হবে।

অনুষ্ঠানেকাকন বিবি বীরপ্রতীক, আব্দুল মজিদ বীরপ্রতীক, ফোরকান উদ্দিন বীরপ্রতীক, রফিকুল ইসলাম বীরপ্রতীকের মেয়ে লুৎফুন নাহার, শহীদ নায়েক আব্দুন নুর বীরপ্রতীকের মেয়ে হুসনে আরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

আরো বক্তব্য রাখেন জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত, পরিচালক মো. ইমদাদুল হক, ড. আর এম দেবনাথ, নাগিবুল ইসলাম দীপু, আবু নাসের, সৈয়দ বজলুল করিম প্রমুখ।

পরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়।