২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাচার লাঠির আঘাতে কিশোরীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 10:39 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার সকালে সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে নিহত ময়না (১২) স্থানীয় ফারুক মিয়ার মেয়ে।

নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ফারুক মিয়া এবং তার সহোদর মোবারকের মধ্যে বাড়ির জমি নিয়ে কথা কাটাকাটি  হয়। এক পযার্য়ে হাতাহাতি হয়।

পরে মোবারক লাঠি নিয়ে ফারুকের পরিবারের সদস্যদের উপর হামলা করেন। এ সময় মোবারক ময়নার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।

জেলা সদর হাসপাতালে নেয়ার পর ময়নার মৃত্যু হয়।

ওসি আব্দুল কাদের আরো বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই মোবারক তার আপন ভাতিজিকে লাঠির আঘাতে হত্যা করে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।